আমাদের কনটেন্ট নীতি

এই পাতায় লেখা আছে status.bd-এ কোন লেখা প্রকাশ হয়, কোনটা হয় না, আর আয়াত-হাদিস আমরা কীভাবে যাচাই করি। প্রতিটি নতুন লেখা প্রকাশের আগে এই নিয়মগুলো দিয়ে পরীক্ষা করা হয়।

আমরা যা প্রকাশ করি

ইসলামিক স্ট্যাটাস ও উক্তি; মা, বাবা, সন্তান, ভাই-বোন ও পরিবার নিয়ে ক্যাপশন; বিয়ের পরের দাম্পত্য জীবন; জীবন, ধৈর্য, সফলতা ও সময় নিয়ে লেখা; প্রকৃতি, ভ্রমণ ও নির্মল হাসির ক্যাপশন; ইসলামিক শব্দ, দোয়া ও সূরার অর্থ; নামের অর্থ; নামাজের সময়সূচি। জুম্মা, রমজান, দুই ঈদ, লাইলাতুল কদর, শবে বরাত ও শবে মেরাজের মতো ইসলামিক উপলক্ষ নিয়েও লেখা থাকে।

আমরা যা প্রকাশ করি না

বিয়ের বাইরের প্রেম-ভালোবাসা, অশ্লীল বা আপত্তিকর কথা, নারীর রূপের বর্ণনা, গান ও লিরিক্স, জন্মদিন ও যেকোনো বার্ষিকী, বিভিন্ন দিবস উদযাপন, রাজনীতি, জুয়া, সুদ, মাদক বা ধূমপান সংক্রান্ত কিছু। কষ্ট বা একাকিত্বের লেখা থাকে পরিবার, জীবন ও ধৈর্যের দিক থেকে, কখনো সম্পর্ক ভাঙার দিক থেকে নয়।

আয়াত ও হাদিস যাচাই

সাইটে কুরআন ও হাদিস উদ্ধৃত করা যায় শুধু একটি যাচাই করা তালিকা থেকে। প্রতিটি আয়াতের আরবি quran.com-এর পাঠের সাথে মিলিয়ে নেওয়া হয়। হাদিস নেওয়া হয় সহিহ বুখারি, সহিহ মুসলিম এবং সুনান গ্রন্থের সহিহ বা হাসান বর্ণনা থেকে, sunnah.com-এর নম্বর অনুযায়ী। কোনো আমলের প্রচলিত ফজিলত সহিহ সূত্রে না পাওয়া গেলে আমরা সেটা স্পষ্ট করে বলি।

নিজেদের লেখা

বেশিরভাগ ক্যাপশন আমাদের নিজেদের লেখা। এগুলোকে কোনো বিখ্যাত ব্যক্তির নামে চালানো হয় না, কারণ এ ধরনের উক্তির বেশিরভাগই যাচাই করা যায় না। আয়াত বা হাদিসের কার্ডে সবসময় সূত্র লেখা থাকে, আর ছবি বানালে সূত্রটিও ছবিতে চলে যায়।

আলেমের যাচাই ও সংশোধন

নামাজ, রোজা, যাকাত বা অন্য কোনো মাসআলার কথা থাকলে প্রকাশের আগে একজন আলেম তা দেখেন। যে পাতার যাচাই এখনো চলছে, সেখানে তা লেখা থাকে। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানান, যাচাই করে দ্রুত ঠিক করা হবে এবং পাতার আপডেটের তারিখ বদলে যাবে।