কুরআন অনুবাদ, তাফসির ও ইসলামিক বই

প্রতিদিন একটি আয়াত বুঝে পড়তে চাইলে হাতের কাছে একটা ভালো বাংলা অনুবাদ থাকা দরকার। এই পেজে আমরা বলে দিই কোন ধরনের বই কার জন্য, আর বইগুলো কেনা যায় রকমারি থেকে, ঘরে বসে। আমরা নিজেরা বই বিক্রি করি না, রকমারির লিংক দিয়ে কিনলে আমরা ছোট একটা কমিশন পাই, আপনার দাম বাড়ে না।

রকমারিতে বই দেখুন ↗বই কেনা হয় রকমারি থেকে। সেখান থেকে কিনলে আমরা সামান্য কমিশন পেতে পারি, আপনার দাম বাড়ে না।

কোন ধরনের বই পাবেন

কুরআনের বাংলা অনুবাদ: আরবির পাশে বাংলা অর্থ, প্রতিদিন তিলাওয়াতের সাথে বুঝে পড়ার জন্য। শুরু করার জন্য এটাই সবচেয়ে জরুরি বই।

তাফসির: আয়াতের পটভূমি আর ব্যাখ্যা জানতে চাইলে। অনুবাদ পড়ে কোনো আয়াত নিয়ে প্রশ্ন জাগলে তাফসির খুলে দেখুন।

হাদিস সংকলন ও সিরাত: সহিহ হাদিসের বাছাই করা সংকলন আর রাসুল (সা.) এর জীবনী। সিরাত পড়লে হাদিসের প্রেক্ষাপট বুঝতে সহজ হয়।

দোয়ার বই ও শিশুদের বই: প্রতিদিনের দোয়া আর জিকিরের ছোট বই, আর বাচ্চাদের জন্য সহজ ভাষার নবীদের গল্প ও আদবের বই।

কোনটা দিয়ে শুরু করবেন

নতুন করে পড়া শুরু করলে একটা বাংলা অনুবাদ আর একটা ছোট দোয়ার বই নিন। ছোট সূরাগুলো দিয়ে শুরু করতে পারেন, যেমন সূরা ফাতিহা আর সূরা ইখলাস এর অর্থ এই সাইটেই পড়া যায়।

বই কেনার আগে লেখক আর প্রকাশক সম্পর্কে একটু খোঁজ নিন। কোন অনুবাদ বা তাফসির নির্ভরযোগ্য, সে বিষয়ে নিজের এলাকার আলেমকে জিজ্ঞেস করাই সবচেয়ে ভালো।

কার জন্য ভালো উপহার

রমজানের আগে বাসার সবার জন্য একটা করে অনুবাদ, ঈদে ছোটদের জন্য নবীদের গল্পের বই। নতুন সংসার শুরু করা দম্পতিকে একটা সিরাতের বই, আর মা-বাবাকে বড় হরফের কুরআন, যাতে চশমা ছাড়াও পড়তে কষ্ট না হয়।

কেনা ও ডেলিভারি

বইয়ের কার্ডে ক্লিক করলে রকমারির পেজ খুলবে, সেখান থেকেই অর্ডার করবেন। দাম, পেমেন্ট আর ডেলিভারি রকমারির নিজস্ব নিয়মে হয়।

কোন বই নেবেন বুঝতে না পারলে WhatsApp বা Messenger এ মেসেজ দিন, কার জন্য খুঁজছেন জানালে আমরা ধরন বুঝে পরামর্শ দেব।

সাধারণ প্রশ্ন

বই কি আপনারা পাঠান?

না, বই কেনা ও ডেলিভারি হয় রকমারির মাধ্যমে। আমরা শুধু কোন ধরনের বই কার জন্য, তার পরামর্শ দিই।

শুধু বাংলা অনুবাদ পড়লে কি কুরআন তিলাওয়াতের সওয়াব হয়?

তিলাওয়াত হয় আরবি পড়ায়, আর অনুবাদ পড়া হলো অর্থ বোঝা, দুটোই দরকার। আরবি পড়তে না পারলে অর্থ বোঝা চালিয়ে যান, পাশাপাশি আস্তে আস্তে আরবি শেখা শুরু করুন।

বাচ্চাদের জন্য কোন বয়সে কোন বই?

একদম ছোটদের জন্য বড় হরফের গল্পনির্ভর বই ভালো, প্রাণীর ছবি ছাড়া নকশা চাইলে কেনার আগে ভেতরের পাতা দেখে নিন। পড়তে শিখলে নবীদের গল্প আর দোয়ার ছোট বই, একটু বড় হলে শিশুদের জন্য লেখা সিরাত।

রকমারিতে বই দেখুন ↗বই কেনা হয় রকমারি থেকে। সেখান থেকে কিনলে আমরা সামান্য কমিশন পেতে পারি, আপনার দাম বাড়ে না।

স্টোরে আরও যা আছে